Wednesday, June 24, 2026

Chandannagar: প্র্যাকটিস ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি! মাঠেই মৃ*ত্যু যুবকের

Date:

Share post:

ক্রিকেট (Cricket) খেলতে গিয়ে মাঠে পড়ে গিয়ে মৃত্যু হল ক্রিকেটারের (Cricketer Death)। ১৮ বছর বয়সী ওই যুবকের নাম দীপঙ্কর দাস (Dipankar Das)। চন্দননগরের (Chandannagar) কাঁটাপুকুর মসজিদতলা এলাকার বাসিন্দা। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া চন্দননগরের নাড়ুয়া হাইস্কুলের ছাত্র।

পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবারও বিকেলে চন্দননগরের সন্তান সংঘের মাঠে প্র্যাকটিস করতে গিয়েছিল দীপঙ্কর। সেই সময় ক্যাচ ধরতে গিয়ে আচমকাই মাঠে পড়ে যায়। আর তারপর মাঠেই জ্ঞান হারায় (Senseless)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মারা গিয়েছে দীপঙ্কর।

এদিকে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে চন্দননগরে। শোকে বিহ্বল দীপঙ্করের বাবা-মা। স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী বলেন, প্রতিদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে ছেলেরা। দীপঙ্করও করত। ভাল খেলার পাশাপাশি খুব ভাল খোলও বাজাত। খুব ভাল ছেলে ছিল… হঠাৎ যে কী হল!

স্থানীয় ও ক্লাব সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই ক্রিকেট ম্যাচ ছিল। সেই কারণেই দীপঙ্কর ও কয়েকজন সতীর্থ ক্রিকেটারকে নিয়ে মাঠে অনুশীলন করছিলেন। তবে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরেই মাটিতে লুটিয়ে পড়েন দীপঙ্কর। সতীর্থ ক্রিকেটারেরা কাছে গিয়ে দেখে অচেতন অবস্থায় পড়ে আছে দীপঙ্কর।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...