Tuesday, June 23, 2026

সাইক্লোন মনদৌসের দাপট অব্যহত! বিপর্যস্ত চেন্নাই, বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

প্রবল বেগে আছড়ে পড়েছে সাইক্লোন মনদৌস (Cyclone Mandous)। শুক্রবার মধ্যরাতে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের উপকূল (Chennai And Andhra Pradesh) অঞ্চল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এরপরই মল্লপুরমে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল (Cyclone Mandous Landfall) হয়। সাইক্লোনের প্রভাবে শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি শুরু হয়। এদিকে রাত যত বাড়ে হাওয়ার গতিবেগ ততই বাড়ে। এরপরই রাতে উদ্ধারকাজে নেমে পড়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনি (Disaster Management)। শহরের বেশিরভাগ জায়গায় জল জমে গেছে বলেও খবর। ইতিমধ্যে সাইক্লোনের প্রভাবে ৪ নাগরিকের মৃ*ত্যু হয়েছে বলে খবর।

তবে ল্যান্ডফলের (Landfall) পর থেকেই ক্রমশ গতি হারাতে শুরু করে সাইক্লোন মনদৌস। ইতিমধ্যেই সেটি সুপার সিভিয়ার সাইক্লোন (Super Severe Cyclone) থেকে শক্তিক্ষয় করে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেটি তাণ্ডব চালাচ্ছে তামিলনাড়ুর উত্তরভাগে। ধীরে ধীরে সাইক্লোনটি পশ্চিম এবং উত্তর পশ্চিমদিকে এগিয়ে যাচ্ছে। শনিবার মধ্যরাতের মধ্যে সেটি কেবলমাত্র একটি নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ ভারতে অবস্থান করবে বলে অনুমান করা হচ্ছে।

শনিবার ভোরে পুদুচেরি (Puducherry) ও শ্রীহরিকোটার (Sriharikota) উপর দিয়ে যাওয়ার সময় এলাকায় তাণ্ডব চালায় মনদৌস। একাধিক গাছ উপড়ে পড়ে রাস্তায় চলাচল বন্ধ হয়েছে। ইলেকট্রিকের খুঁটিতে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। অপরজনের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...