Tuesday, June 23, 2026

ভারতীয় ক্রীড়া প্রশাসনে নজির, অলিম্পিক্স সংস্থার সভাপতি হলেন পিটি ঊষা

Date:

Share post:

ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি হলেন পিটি ঊষা। এই প্রথম ভারতীয় কোনও ক্রীড়া প্রশাসনের মাথায় বসলেন কোনও মহিলা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে বসলেন পিটি ঊষা। তবে তিনি যে ভারতীয় অলিম্পিক্স সংস্থার নতুন সভাপতি হবেন তা আগেই একপ্রকার নিশ্চিত ছিল। তবে শনিবার তাতে পড়ল সিলমোহর।

ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পদে নির্বাচন ছিল ১০ ডিসেম্বর। ২৭ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন। তখন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উমেশ সিনহা জানিয়েছিলেন, ঊষা ছাড়া আর কেউ সভাপতি পদে মনোনয়ন জমা দেননি। আর এক্ষেত্রে কেউ মনোনয়ন জমা না দেওয়ায় পিটি ঊষা যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলিম্পিক্স সংস্থার সভাপতি হবেন তা একপ্রকার নিশ্চিত ছিল।

এদিকে ২৭ নভেম্বরই টুইট করে ঊষাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু। তিনি লিখেছিলেন, ‘‘ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় কিংবদন্তি ক্রীড়াবিদ পিটি ঊষাকে শুভেচ্ছা জানাই। আরও যে সব ক্রীড়াব্যক্তিত্ব দেশের অলিম্পিক্স সংস্থায় এলেন তাঁদেরও শুভেচ্ছা। সবাইকে নিয়ে গর্বিত।”

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...