Monday, April 6, 2026

সস্ত্রীক বিমান বিভ্রাটের শিকার চিকিৎসক-অভিনেতা কিঞ্জল! কলকাতা ফেরার চেষ্টায় নাকাল

Date:

Share post:

দার্জিলিং থেকে স্ত্রীকে নিয়ে ফেরার পথে বিমান বিভ্রাটের শিকার চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। শনিবার, দুপুর ২টোর ‘ইন্ডিগো এয়ারলাইন্সে’র বিমানে কলকাতা ফেরার কথা ছিল চিকিৎসক-দম্পতির। কিন্তু এরপরেই ঘটে বিভ্রাট। নিজের ফেসবুক পেজ (Facebook Page) থেকে লাইভ (Live) করে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

কিঞ্জল জানান, হঠাৎ দুপুর বারোটা নাগাদ তাঁকে ইন্ডিগো-র তরফ থেকে জানানো হয়, তাঁদের সিট নম্বর পরিবর্তন করা হয়েছে। এর মিনিট পাঁচেক পরেই তাঁদেরকে বলা হয়, তাঁদের টিকিট বাতিল হয়ে গিয়েছে। রবিবার, কিঞ্জল এবং তাঁর স্ত্রী দুজনকেই হাসপাতালের কাজে যোগ দিতে হবে। ফলে এই পরিস্থিতিতে আতান্তরে পড়েন তাঁরা। চিকিৎসক-অভিনেতার অভিযোগ, বিমান সংস্থায় অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি। ইন্ডিগো (Indigo) তরফ থেকে বলা হয়, উল্টে যেহেতু তাঁরা ‘মেক মাই ট্রিপ’ (Make My Trip) থেকে টিকিট কেটেছিলেন, সুতরাং ওই সংস্থাই তাঁদের টিকিট ক্যানসেল করেছে। কিন্তু পরে কিঞ্জল জানতে পারেন, মেক মাই ট্রিপ নয়, টিকেট বাতিল করেছে বেসরকারি বিমান সংস্থাই।

শুধু কিঞ্জল বা তাঁর স্ত্রীই নয়, ৬জনের টিকিট বাতিল করা হয়। তাদের মধ্যে দুজন রোগী রয়েছেন, একজন বৃদ্ধা রয়েছেন। এই পরিস্থিতিতে কোথাও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন কিঞ্জল। যেকোনো ভাবেই কলকাতা ফেরার চেষ্টা করছেন চিকিৎসক দম্পতি। কিন্তু কিঞ্জলের প্রশ্ন, বিমান সংস্থার এই ‘অনৈতিক’ কাজের জন্য তাঁদের যে হেনস্থা হতে হচ্ছে, তার দায় কে নেবে? চিকিৎসক হিসেবে রোগীর প্রতি তাঁরা দায়বদ্ধ। কিন্তু এই বিমান বিভ্রাটের জেরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। শনিবারের মধ্যে, যেনতেন প্রকারে কলকাতায় ফেরার চেষ্টা করছেন তিনি। ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চান চিকিৎসক-অভিনেতা। সামাজিক মাধ্যমের বন্ধুদের কাছে এ বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...