Saturday, April 4, 2026

বিএনপি সমাবেশে ব্যাপক সংঘর্ষ ঢাকায়, গ্রেফতার একাধিক নেতা

Date:

Share post:

বাংলাদেশের(Bangladesh) প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি(BNP) ও তার সহযোগী সংগঠন গুলির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ঢাকা(Dhaka)। রাজধানীর একাধিক জায়গায় দফায় দফায় বিএনপি সমর্থক ও পুলিশের সংঘর্ষে অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আমলগির সহ অন্তত শ’পাঁচেক নেতা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে বিএনপি।

আগামী বছর বাংলাদেশে নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল খালেদা জিয়ার দল বিএনপি। সমাবেশকে ঘিরে অশান্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসে। পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপ নিতে হয় পুলিশকে। যদিও বিএনপির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তির সৃষ্টির অভিযোগ তুলেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি শান্তিপূর্ণ জমায়েতে বিনা প্ররোচনায় পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, রবার বুলেট চালিয়েছে। ব্যাপক অশান্তির মধ্যেই শনিবার সকাল ১০টা নাগাদ ঢাকার গোলাপবাগে শুরু হয় মহাসমাবেশ।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় সংসদীয় নির্বাচনের দাবিতে আয়োজিত ওই ‘মহাসমাবেশে’ হাজির রয়েছেন, জয়নুল আবেদিন ফারুক, মিজানুর রহমান মিনু, গয়েশ্বরচন্দ্র রায়-সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...