Tuesday, June 23, 2026

দেশের দারিদ্রের জন্যে দায়ী মোদি সরকার: তীব্র আক্রমণ মীণাক্ষির

Date:

Share post:

দেশের গরিবির জন্য কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করে তীব্র আক্রমণ করলেন রাজ্যের DYFI নেত্রী মীণাক্ষি মুখোপাধ্যায় (Manakkhi Mukharjee)। শনিবার, বিকেলে পূর্বস্থলীর লক্ষ্মীপুর হাইস্কুলের মাঠে বামপন্থী যুব সংগঠনের সমাবেশে দারিদ্রের জন্য কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মীণাক্ষি। তিনি প্রশ্ন তোলেন, “দারিদ্রের প্রশ্নে, কাজের দাবিতে, উন্নয়নের জন্য বিজেপিকে কোনওদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছেন?”

মীণাক্ষির ভাষায় বিজেপি-র (BJP) লড়াই হল, ‘ডোন্ট টাচ্ মাই বডি।’ এই প্রসঙ্গ তুলে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে তীব্র খোঁচা দেন যুব নেত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় কোনও প্রতিনিধি নেই। কিন্তু মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhandu Adhikari) “৩ মিনিটের সাক্ষাতে কী কথা হয়েছে”- তা প্রকাশ্যে আনার দাবি তোলেন রাজ্যের ডিওয়াইএফআই নেত্রী। ”বলল বেশিক্ষণ প্রণাম করিনি। ৩ মিনিট করেছি। সে ৩ মিনিট হোক বা ৩ ঘণ্টা আমাদের জানার দরকার নেই। আমাদের দাবি, রাজ্যের খেটে খাওয়া মানুষের জন্য, কাজের সংস্থানের জন্য, দুর্নীতি দূর করার জন্য কী কী আলোচনা হয়েছে সেটা প্রকাশ্যে ঘোষণা করতে হবে।”

কাজের সুযোগ বাড়ানোর জন্য সম্মিলিত লড়াইয়ের ডাক দেন যুবনেত্রী। তাঁর মন্তব্য, ”এই লড়াই ভাঙার চক্রান্ত করছে বিজেপি, আরএসএস। সেইসঙ্গে বাংলা ভাগেরও চক্রান্ত করছে। মানুষে মানুষে বিভাজন করে অস্থিরতা তৈরি করছে।” ‘দুর্নীতি রুখতে’ প্রতিটি পঞ্চায়েতে DYFI সদস্যদের কর্মী বাহিনী গঠনের আহ্বানও জানান মীণাক্ষি।

আরও পড়ুন- রাজনীতির ময়দানে বিরোধীদের মোকাবিলা, মাঠে শুধুই ফুটবল: MP কাপের উদ্বোধনে বার্তা অভিষেকের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...