Friday, April 3, 2026

তমলুকে ডব্লুবিসিএস অফিসারের অস্বাভাবিক মৃ*ত্যু

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে কর্মরত এক সিনিয়র ডব্লুবিসিএস অফিসারের (WBCS Officer) অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)। মৃতের নাম বিমলকৃষ্ণ সাহা (৫৩)। বর্তমানে তিনি ডেপুটি ডিএলঅ্যান্ডএলআরও পদে কর্মরত ছিলেন। সম্প্রতি জয়েন্ট সেক্রেটারি (Joint Secretary) পদ মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিমলকৃষ্ণবাবুর আসল বাড়ি কলকাতার বেহালায় (Behala)। পেশাগত কারণে তিনি তমলুকে (Tamluk) নিমতৌড়িতে একটি হোটেলে থাকতেন। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৫ বছর কর্মরত ছিলেন তিনি।

গতকাল, শুক্রবার রাতে বিমলকৃষ্ণবাবু আচমকা অসুস্থ (Ill) বোধ করেন। রাত ২টো নাগাদ তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে (Tamluk Medical College Hospital) নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং অতিরিক্ত জেলাশাসক (ভূমি) অনির্বাণ কোলে-সহ প্রমুখরা হাসপাতালে যান। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

বিমলকৃষ্ণবাবুর স্ত্রী এবং একমাত্র মেয়েকে মৃত্যুর খবর দেওয়া হলে তাঁরা সকালেই তমলুকে পৌঁছন। মৃতদেহ ময়নাতদন্তের (Post Mortem) পর আজই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...