Friday, April 3, 2026

জোরে হর্ন বাজালেই এবার ১০০০ টাকা জরিমানা! কড়া পদক্ষেপ পুলিশের

Date:

Share post:

রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য নিয়ে বেজায় চিন্তিত চিকিৎসক মহল। শব্দ দূষণ (Sound Pollution) নিয়ে ক্রমাগত সচেতনতার বার্তা ছড়ানো হলেও, নির্ধারিত মাত্রার ওপরে সাইলেন্স জোনে (Silence Zone) ক্রমাগত হর্ন বাজিয়ে যান চালকরা। একাধিকবার পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হলেও অবস্থা তথৈবচ। বিভিন্ন হাসপাতালের সামনে অকারণে হর্ন বাজানোয় অসন্তোষ প্রকাশ করেন রোগীর পরিজনেরা। ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। এবার তাই কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পুলিশ প্রশাসন (Police)।

অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর জন্য মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vechile Act) অনুযায়ী ২২০ ধারায় মামলা রুজু করত ট্রাফিক পুলিশ (Traffic Police)। আগে এই মামলায় জরিমানা ছিল ১০০ টাকা। তবে বর্তমানে এই জরিমানা বেড়ে দাঁড়ালো ১০০০ টাকা। আশা করা হচ্ছে এর ফলে সামান্য হলেও কমতে পারে অকারণে উচ্চমাত্রায় হর্ন বাজানো।

শনিবার সকালে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakravorty) সংবাদমাধ্যমকে জানান, কলকাতা পুলিশ একুয়াস্টিক ক্যামেরা (Acoustic Camera) বসাচ্ছে। এর মাধ্যমে নির্ধারণ করা যাবে নির্দিষ্ট গাড়িটিকে। কোন গাড়ি কত জোরে হর্ন বাজাচ্ছে তা সহজেই চিহ্নিত করবে ক্যামেরা। তিনি জানান এই বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবে পরিবহন দফতর (Transport Department)।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...