Wednesday, June 24, 2026

বিশ্বকাপের ট্রফি নিয়ে স্টেডিয়ামে এলেও ছুঁতে পারবেন দীপিকা! চর্চা তুঙ্গে

Date:

Share post:

চলছে নকআউট ম্যাচ (Match)। এক এক করে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল (Brazil, Portugal)। মন ভেঙেছে অনেক ভারতীয় ক্রীড়াপ্রেমীর। একে তো বিশ্বকাপে নেই দেশ। এখন নেই প্রিয়দলগুলিও। একমাত্র আশা জাগিয়ে রেখেছে আর্জেন্টিনা (Argentina)। সেই পরিস্থিতি দেশের মুখরক্ষা করতে মাঠে নামছেন দীপিকা পাড়ুকন (Dipika Padukan)। না, ফুটবল পায়ে নয়, হাতে বিশ্বকাপ নিয়ে মাঠে ঢুকতে পারেন দীপিকা। তবে, তিনি কী ছুঁতে পারবেন বিশ্বকাপ! এই নিয়ে চর্চা তুঙ্গে।

১৮ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে দোহার লুসাইল স্টেডিয়ামে (Stadium) বিশ্বকাপের ট্রফি (Trophy) উন্মোচন করার কথা দীপিকা পাড়ুকনের। শুধু ভারত নয়, বিশ্বে প্রথম কোনও অভিনেত্রী এই সম্মান পাচ্ছেন। এর আগে আন্তর্জাতিক সিনেমার মঞ্চে এর আগে বেশ কয়েকবার দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এবার একটা প্রশ্ন উঠছে। কাপ ছুঁতে পারবেন তো দীপিকা! কারণ, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অন্তত দেশে একবার বিশ্বকাপ না জিতলে, সেই দেশের কেউ ট্রফি ছুঁতে পারেন না। ভারতে অনূর্ধ্ব ঊনিশের বিশ্বকাপের ট্রফি সুনীল ছেত্রী নিয়ে মাঠে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু যেহেতু ভারত কখনও বিশ্বকাপ জেতেনি, তাই গ্লাভস পরা হাতে কাপ ধরেছিলেন সুনীল। এখন শেষ মুহূর্ত দীপিকার অবস্থা নোরা ফতেহির মতো না হলে, আশা করা যাচ্ছে ফাইনালে স্টেডিয়ামে দেখা যাবে তাঁকে। কিন্তু বলিউডের রানি পদ্মাবতী কি হাতে গ্লাভস্ পরে ট্রফি ধরবেন তিনি? এখন এটাই কোটি টাকার প্রশ্ন।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...