Wednesday, June 24, 2026

ছেলেকে নিয়ে একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা, জোরালো সম্পর্ক জোড়ার ইঙ্গিত !

Date:

Share post:

হুড খোলা জিপ থেকেই কি উঁকি দিচ্ছে নতুন করে সম্পর্ক জোড়ার ইঙ্গিত? জল্পনার কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)পোস্ট করা একটি ছবি। সকালের রোদমাখা হাসি মুখ, মাথায় টুপি আর চোখে সানগ্লাস নিয়ে হুড খোলা জিপে বসে আছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)এবং তাঁদের একমাত্র সন্তান সহজ। সেলফিটি তুলেছেন সহজই।

আরোও একবার পুরোনো পারিবারিক ফ্রেমকে নতুন করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রাহুল। রবিবার ছুটির দিনে বেড়াতে বেরিয়েছেন স্বপরিবারে। তবে এটা কি কোনো জঙ্গল সাফারি নাকি একান্তই পারিবারিক সময় কাটানো তা অবশ্য স্পষ্ট হয়নি ছবিতে। বহু অনুরাগীদের সঙ্গে ঋত্বিক সরকার, সোহিনী চক্রবর্তীর মতো একাধিক অভিনেতা অভিনেত্রীরাও তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য পর পর বেশ কয়েকটি ছবিতে জুটিতে অভিনয়ের পরে শুরু হয় তাদের প্রেম। এক সময় রাহুল প্রিয়াঙ্কার প্রেম ছিল টলিউডের অন্যতম চর্চার বিষয়। বিয়েও হয় তাদের। কিন্তু কিছুদিনের মধ্যে অবনতি ঘটে দাম্পত্যের। আইনি বিচ্ছেদ না হলেও আলাদা থাকেন দুজনে। তবে সহজের জন্য দুইয়ের মধ্যে যে যোগাযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিই তার প্রমাণ। তবে এই মিঠে রোদে হাসি এই মাখা মুখ কি নতুন করে ভাঙা সম্পর্ক জুড়ে যাওয়ার ইঙ্গিত?টালিগঞ্জে শুরু হয়েছে ফিসফাস ।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...