Wednesday, June 24, 2026

“হিমাচলবাসীকে স্বচ্ছ-সৎ সরকার উপহার দেব”: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মন্তব্য সুখুর

Date:

Share post:

হিমাচল প্রদেশের নয়া মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu)। রবিবার মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী পদে প্রথম থেকেই দাবিদার ছিলেন সুখবিন্দর। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেলেন মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri)। বিজেপিকে (BJP) হারিয়ে পাহাড়ি এই রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আর সেই কংগ্রেস পরিচালিত সরকারের ব্যাটন এবার নিজের হাতেই নিলেন সুখবিন্দর সিং সুখু। সিমলাতে এদিন শপথ নেন নতুন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের একাধিক উচ্চপদস্থ নেতা কর্মীরা। তবে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মাতেন কংগ্রেস কর্মী সমর্থকরা। রীতিমতো বাদ্য়যন্ত্র বাজিয়ে আনন্দোৎসবে মেতে ওঠেন তাঁরা।

রবিবার দুপুর দেড়টা নাগাদ রাজভবনে হিমাচলের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুখবিন্দর সিং। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রীও। বহু বছর পর বীরভদ্র সিংহ এবং তাঁর পরিবারের বাইরে কেউ কংগ্রেসের টিকিটে জিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। তবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব কে সামলাবেন? তা নিয়েই দলের অন্দরে শুরু হয় চর্চা। দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার তৈরি হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় হাত শিবিরকে। বীরভদ্রের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং (Prativa Singh) প্রয়াত স্বামীর স্মৃতি উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁকে বা তাঁর বিধায়ক পুত্র বিক্রমাদিত্যকে বসানোর দাবি জানান। কিন্তু শেষমেশ কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সুখুর নামেই সিলমোহর দেওয়া হয়।

শপথগ্রহণের পর হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা নির্বাচনের আগে ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলি পালন করতে আমরা বদ্ধপরিকর। আমরা স্বচ্ছ ও সততার সরকার হিমাচলবাসীকে উপহার দেব। তিনি আর জানান, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা ওল্ড পেনশন স্কিম চালু করব।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...