Friday, April 3, 2026

বিশ্বকাপে বিদায় ইংল‍্যান্ডের, কোয়ার্টার ফাইনালে ইংল‍্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

Date:

Share post:

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে ইংল‍্যান্ডকে ২-১ গোলে হারাল দিদিয়ের দেশঁ-এর দল। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি মরক্কো।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। চলতি বিশ্বকাপে দরন্ত ফর্মে রয়েছে দু’দল। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওটে ফ্রান্স বনাম ইংল‍্যান্ড ম‍্যাচ। ম‍্যাচে ১৭ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে ১-০ এগিয়ে দেন শুয়ামেনি। এরপর পাল্টা আক্রমণ চালায় সাউথগেটের দল। তবে ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল  থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এরই মধ‍্যে পেনাল্টি পায় ইংল‍্যান্ড। আর এই সুযোগ এতটুকুও নষ্ট করেননি ইংল‍্যান্ড অধিনায়ক হ‍্যারি কেন। ম‍্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেন। এরপর আবার আক্রমণে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম‍্যাচের ৭৮ মিনিট ২-১ এগিয়ে যায় ফ্রান্স। ফ্রান্সের হয়ে ২-১ করেন জিরু। তবে ইংল‍্যান্ড হাল ছাড়তে রাজি নয়। আক্রমণে ঝাঁপায় সাউথগেটের দল। ম‍্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি পায় ইংল‍্যান্ড। প্রথমে পেনাল্টি না দিলেও, ভিএআর পদ্ধতি পেনাল্টি পায় ইংল‍্যান্ড। আর এই পেনাল্টি পেয়ে যেন অক্সিজেন পেয়ে যায় সাউথগেটের দল। তবে এখানেই যেন নাটক অপেক্ষা করছিল। পেনাল্টি কাছে লাগাতে ব‍্যর্থ হন হ‍্যারি কেন। সুযোগ নষ্ট করেন ইংল‍্যান্ড অধিনায়ক। প্রথমবার পারলেও, দ্বিতীয়বার পারলেন না কেন। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দলই।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...