Friday, April 3, 2026

চক্রান্ত হলেও সুষ্ঠুভাবে শেষ টেট: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, পর্ষদকে অভিনন্দন জানালেন ব্রাত্য

Date:

Share post:

টেট নেওয়ার উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ। পর্ষদকে অভিনন্দন এত বিশাল একটি কর্মযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য। পরীক্ষা শেষের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রবিবার ছুটির দিনেও বিকাশ ভবনে নিজের দফতরে বসেই টেটের (TET) ব্যবস্থাপনার উপর নজর রাখেন শিক্ষামন্ত্রী।

পরীক্ষা বানচালের অনেক রকম চেষ্টা চলছিল বলে অভিযোগ করেন ব্রাত্য বসু। বলেন, “একটি ভুয়ো প্রশ্ন ঘুরছিল, কার প্ররোচনায় জানি না। এটি প্রমাণিত হয়েছে, সম্পূর্ণ ভুয়ো প্রশ্ন। নানা ভাবে পরীক্ষাকে বানচাল করার চেষ্টা হয়েছে। পরীক্ষাকে পিছিয়ে দেওয়ার, ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে। সেগুলিকে অতিক্রম করে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পেরেছে, এটি খুব আশাব্যাঞ্জক।” শিক্ষামন্ত্রী কথায় এটা একটা বিশাল কর্মযজ্ঞ। ”এই ব্যবস্থাপনা করার জন্য আমরা পর্ষদকে আলাদাভাবে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, তাঁর সার্বিক সহযোগিতা ছাড়া এই নজরদারি সম্ভব ছিল না।”

কয়েকটি জায়গায় পরীক্ষাকেন্দ্রের ঠিকানা বিভ্রাট, ব্যাগ রাখার সমস্যা ছাড়া বড় কোনও গোলমাল ঘটেনি। দু-একটা জায়গায় পরীক্ষাকেন্দ্র বদলে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। তবে, পাশে দাঁড়ায় পুলিশ-প্রশাসন। থানা থেকে গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয় তাঁদের।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...