Tuesday, February 24, 2026

প্রশ্নফাঁস রুখতে তৎপর পর্ষদ,পরীক্ষা চলাকালীন জেলায় জেলায় বন্ধ নেট পরিষেবা

Date:

Share post:

রবিবার রাজ্যে প্রাথমিক টেটের পরীক্ষা হতে চলেছে। প্রায় সাত লাখ প্রার্থী পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন। এর আগে শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেন, পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই আবহে প্রশ্নফাঁস রুখতে রবিবার ৭ জেলায় তিন ঘণ্টার জন্য বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজ বেলা ১১টা থেকে বেলা ২ টো পর্যন্ত নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন:টেট পরীক্ষা শুরুর আগেই রাজ্যজুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী

এর আগে একাধিক জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট ব্য়বহার করে প্রশ্নফাঁস, নকল করার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। হাইটেক প্রযুক্ত ব্যবহার করে পরীক্ষা দিতে দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীকে। এই প্রক্রিয়া রুখতেই এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের তরফে ইন্টারনেট নিয়ন্ত্রণের আরজি জানানো হয়েছিল। উপরোক্ত ৭ জেলায় এর আগেও ইন্টারনেট ব্যবহার করে পরীক্ষায় নকল করার ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার সাত জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হল।

আজ অর্থাৎ রবিবার বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। ১ হাজার ৪৫৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। বলা হয়েছে, পরীক্ষার্থী বা অন্য যে কেউ যদি গাইডলাইন লঙ্ঘন করেন বা পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য বা নথি ডিজিট্যাল বা বৈদ্যুতিন মাধ্যমে আদানপ্রদান করেন, তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেবে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও চালু রয়েছে কন্ট্রোল রুম।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...