Friday, June 26, 2026

ম‍্যাচ হেরে রেফারি এবং ম্যাচ আধিকারিকদের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ পেপে-ব্রুনোর

Date:

Share post:

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। আর ছিটকে গিয়ে ট্রফি জয়ের স্বপ্ন হাতছাড়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পেপেদের। মরক্কোর কাছে হেরে যায় পর্তুগিজরা। আর ম‍্যাচ হেরে ম্যাচ রেফারি এবং ম্যাচ আধিকারিকদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পেপে এবং ব্রুনো ফার্নান্দেজ।

ম‍্যাচ শেষে  পেপে বলেন,” রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেওয়াই উচিত নয়। ফিফার উচিত খেতাবটা আর্জেন্তিনাকে দিয়ে দেওয়া। আমি বাজি ধরতে পারি আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হবে।”

এরপর লিওনেল মেসি ও আর্জেন্তিনার উদ্দেশে আক্রমণ করেন পেপে। তিনি বলেন, “গত ম্যাচে যা হল, যেভাবে মেসি আর গোটা আর্জেন্তিনা দল কথা বলছিল এবং তারপর রেফারি এই ম্যাচ পরিচালনা করছেন। আমি বলছি না যে তিনি এখানে এসেছেন স্বার্থের জন্য, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা কি খেলেছি? আমাদের দ্বিতীয়ার্ধে খেলতে দেওয়া হয়নি।”

অপরদিকে ব্রুনো ফার্নান্দেজ বলেন,” ওরা আর্জেন্তিনাকেই বিশ্বকাপ দিয়ে দিক। আমি কাউকে পরোয়া করি না। যেটা ভাবছি, সেটাই বলছি। তাতে যা হয় হবে।’’

পর্তুগাল-মরক্কো ম্যাচের রেফারি ছিলেন আর্জেন্তিনার ফাকুন্দো তেয়ো। তিনি ম্যাচে অনেক সিদ্ধান্ত পর্তুগালের বিপক্ষে দিয়েছেন বলে অভিযোগ ব্রুনো। তিনি বলেন, ‘‘ফিফা এমন একটা দেশের রেফারিকে দায়িত্ব দিল যারা গ্যালারি থেকে আমাদের শিস দেয়। ইচ্ছা করেই তেয়োকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গোটা ম্যাচে ও কী রকম সিদ্ধান্ত নিয়েছে সেটা সবাই দেখেছে।”

আরও পড়ুন:আর্জেন্তিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, তদন্ত শুরু ফিফার

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...