Friday, June 26, 2026

নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় টিকিট কেটে মেট্রো চড়লেন মোদি

Date:

Share post:

রবিবারের সকালটা নাগপুরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিলান্যাসের নোপথ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে এইমসের উন্মোচন, মেট্রো প্রকল্পের শিলান্যাস রবিবাসরীয় মঞ্চ জমিয়ে দিলেন মোদি। মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল আকারে আরও বাড়তে চলেছে।

গত বছর দেশের ১৩তম শহর হিসেবে নাগপুরে মেট্রো সফর শুরু হওয়ার পর, আজ রবিবার নাগপুরে গিয়ে সেখানকার মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৭০০ কোটি টাকা বাজেটের নাগপুর মেট্রো প্রকল্পের শিলন্যাসে মোদির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতীন গডকরি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ ও রাজ্যপাল বিএস কোশায়রি। নাগপুর থেকে শিরডিকে যোগ করবে এই মেট্রো প্রকল্প। মোট ৫২০ কিলোমিটার পথে  ছুটবে নাগপুর প্রথম পর্যায়ের বর্ধিত অংশ।

নাগপুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসের আগে টিকিট কেটে সেখানকার মেট্রোতে চড়লেন খোদ প্রধানমন্ত্রী মোদি। ফ্রিডম পার্ক স্টেশন থেকে খাপরি পর্যন্ত মেট্রো সফর করলেন মোদি। মেট্রোতে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বললেন প্রধানমন্ত্রী।এর আগে নাগপুর-বিলাসপুর রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি। পাশাপাশি নাগপুর এইমস-র উন্মোচনও করেন প্রধানমন্ত্রী।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...