Saturday, April 4, 2026

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পর্তুগালের কোচকে একহাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনার

Date:

Share post:

শনিবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে যায় পর্তুগিজরা। আর এই হারের ফলে বিশ্বকাপ হাতে নেওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মরক্কো ম‍্যাচে হারের পর চোখের জলে মাঠ ছাড়েন সিআরসেভেন। আর এরপরই আবার বিষ্ফো*রক রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডোকে না রাখায় কোচ ফের্নান্দো স্যান্টোসের সমালোচনা করেছিলেন জর্জিনা। আর এবার বিশ্বকাপ থেকে ছিটকে জেতেই আবারও সোশ্যাল মিডিয়া সরব হলেন তিনি।

পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।”

এরপর ফের্নান্দো স্যান্টোসের উদ্দেশ করে জর্জিনা লেখেন,” তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।”

এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে না খেলোনো নিয়ে তখন জর্জিনা লিখেছিল,” পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।”

আরও পড়ুন:দ্বিশতরান করেও আক্ষেপ যাচ্ছে না ঈশানের, দরন্ত ইনিংস দেখে ঈশানকে শুভেচ্ছা রোহিতের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...