Friday, June 26, 2026

চলন্ত গাড়ি থেকে ৪ মাসের শিশুকে ছুড়ে ফেলে মাকে যৌ*ন হেনস্থা

Date:

Share post:

চলন্ত গাড়ি থেকে একরত্তি শিশুকে ছুড়ে ফেলে দিল একদল দুষ্কৃতী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে।অভিযোগ, গাড়ির মধ্যে যৌন হেনস্থার আগেই প্রথমে শিশুটিকে গাড়ি থেকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। এরপর শিশুটির মাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। নির্যাতিতা মহিলাটি প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে একরত্তিটির।

আরও পড়ুন:নারকীয়: মহারাষ্ট্রে খু*ন করে কাটা মু*ণ্ডু নিয়ে রাস্তায় ফুটবল !

অভিযোগ, মুম্বই-আমদাবাদ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যে থেকে ১০ মাসের ওই শিশুকন্যাকে বাইরে ছুড়ে ফেলা হয়। শনিবার সকালে ক্যাব ভাড়া করে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। গাড়িতে তিনি, তাঁর মেয়ে ছাড়াও ছিলেন অন্যান্য যাত্রী। শেয়ারে ক্যাবটি ভাড়া করেছিলেন তাঁরা।অভিযোগ, গাড়ির চালক এবং সহযাত্রীরা ওই মহিলাকে হেনস্থা করেন। তাঁর কোল থেকে একরত্তিকে কেড়ে নিয়ে জানলা দিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় বাইরে।

পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, গাড়িতে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা হচ্ছিল। হেনস্থায় বাধা দিলে তাঁর কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় শিশুকে। চলন্ত গাড়ি থেকে একরত্তিকে মায়ের চোখের সামনেই বাইরে ছুড়ে ফেলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর।

কিছু পরে মহিলাটিকেও গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মাণ্ডবী থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলার অভিযোগ এবং বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কারা এই মর্ন্তিমাক ঘটনার সঙ্গে জড়িত, তার খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার করা হয়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...