Saturday, March 28, 2026

আর্জেন্তিনাকে সমীহ ক্রোটদের

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর পর কাতারে আরও এক বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি ক্রোটদের সামনে। তার আগে অবশ্য তাদের টপকাতে হবে লিওনেল মেসি নামের পাহাড়কে!

মাঠে বল গড়ানোর আগেই মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে ক্রোয়েশিয়া শিবির। ক্রোট স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ যেমন সাফ জানাচ্ছেন, একা মেসি নন, পুরো আর্জেন্তিনা দলটাকেই তাঁরা সমীহ করছেন। পেতকোভিচের বক্তব্য, ‘‘আলাদা করে মেসিকে  নিয়ে কোনও পরিকল্পনা নেই। সাধারণত আমরা ম্যান মার্কিং করে খেলি না। বরং গোটা দলকে নিয়ে ভাবি।’’ তিনি আরও বলছেন, ‘‘মেসি ছাড়াও আর্জেন্তিনা দলে আরও কয়েকজন ভাল ফুটবলার আছে। তাই ওদের গোটা দলকে আটকাতে হবে। আর সতীর্থরা আটকে গেলে একা মেসি কিছু করতে পারবে না। কিন্তু শুধু মেসির দিকে নজর দিলে হিতে বিপরীত হতে পারে।’’

একই সঙ্গে নিজেদের মাঝমাঠ নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী পেতকোভিচ। তাঁর বক্তব্য, ‘‘লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ ও মার্সেলো ব্রজোভিচ ক্রোয়েশিয়া ফুটবল ইতিহাসের সেরা তিন মিডফিল্ডার। ওদেরকে পাস দিলে বল ব্যাঙ্কে টাকার রাখার মতোই সুরক্ষিত থাকে। লুকা তো আমাদের দলের হৃৎপিণ্ড। ব্রাজিল ম্যাচে ওরা কী ফুটবল খেলেছে, সবাই দেখেছেন।সেমিফাইনালেও লুকা সেরা ফর্মে থাকবে।’’

তবে পেতকোভিচ যাই বলুন, কোচ জলাটকো দালিচ কিন্তু অন্য কথা বলছেন। চার বছর আগে রাশিয়ায় আর্জেন্তিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। দালিচ মনে করছেন, সেই হারের বদলা নিতে উদ্দীপ্ত হয়ে মাঠে নামবেন মেসিরা। ক্রোয়েশিয়া কোচের বক্তব্য, ‘‘হলফ করে বলতে পারি, ওই ম্যাচটার স্মৃতি আর্জেন্তাইন ফুটবলাররা ভুলে যায়নি। তাই মাঠে নেমে আমাদের বিরুদ্ধে বদলা নিতে ঝাঁপাবে।’’ মেসিকে নিয়ে দালিচের মন্তব্য, ‘‘সম্ভবত এটাই ওর শেষ বিশ্বকাপ। ওকে থামানোর জন্য আমাদের মাঝমাঠ ও রক্ষণকে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে হবে।’’ গোলপোস্টের নিচে লিভাকোভিচের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ক্রোটদের। বিশ্বকাপের দু’টি ম্যাচে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে জিতিয়েছেন তিনি।

আরও পড়ুন:আজ সেমিফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া, জিততে মরিয়া নীল-সাদার দল

 

Related articles

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...