Saturday, March 14, 2026

রামপুরহাটে ধুন্ধুমার, ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল সিবিআই: বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

Date:

Share post:

সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সেই ঘটনার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বগটুই গ্রামের মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এখনও বগটুই মোড়ে চলছে অবরোধ।এরই সঙ্গে লালন শেখের স্ত্রী রেশমা বিবি এদিন অভিযোগ করেন, সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল।বলেছিল, টাকা দিলেই কেসটা সেটেল হয়ে যাবে। আমরা গরীব মানুষ। বলেছিলাম এত ঠাকা কোথায় পাব ?তখন হুমকি দিয়ে বলেছিল, ১২ টার পর খেল দেখতে পাবি।মৃতের স্ত্রীর আরও অভিযোগ, লালন আত্মহত্যা করেনি। সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা এদিন সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাও করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত সিবিআই অফিসারদের গ্রেফতার করতে হবে। বিক্ষোভকারীরা গেট ভেঙে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢোকার চেষ্টাও করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। অফিস চত্বরে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল বিকেলে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের। তাকে খুন করেছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রেশমা বিবি। রেশমার অভিযোগ, রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক বিলাস মাহাতগড, ভাস্কর মণ্ডল ও রাহুল লালনকে খুন করেছেন।

তাঁর আরও দাবি, লালন শেখকে ছেড়ে দেওয়ার জন্য ফোনে ৫০ লক্ষ টাকা ঘুষ চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তিন আধিকারিক। তাঁদের নাম উল্লেখ করে সোমবার রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন রেশমা বিবি। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। বগটুইয়ের পরিস্থিতিও বেশ থমথমে।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...