Saturday, June 27, 2026

সোদপুরের বহুতল থেকে ম*রণঝাঁপ কিশোরীর! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Date:

Share post:

সোদপুরের পিয়ারলেস নগর আবাসনের পাঁচতলা থেকে মরণঝাঁপ কিশোরীর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে খড়দহ থানার পুলিশ।কী কারণে এই আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ফের মেট্রোয় মরণঝাঁপ, নাজেহাল নিত্যযাত্রীরা

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। জানা গেছে ওই কিশোরী একজন ইউটিউবার ছিলেন। শুধু তাই নয়, টিকটকেও প্রচুর ভিডিয়ো বানিয়েছেন তিনি। তাঁর নাম সৃজা রায়। গতকাল রাতে ঘটনার পর কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান,এদিন সন্ধ্যায় বাবা মাকে ঘরের ভিতর রেখে বাইরে থেকে দরজার হ্যাশবোল্ট আটকে দেন। এরপরই ছাদে চলে যান বলে জানান তাঁরা। খুব বেশিদিন ওই পরিবার আবাসনে আসেননি। খুব একটা কারও সঙ্গে কথাও বলতেন না। তাই কেন এই ঘটনা তা বাসিন্দাদের কাছে স্পষ্ট নয় । তবে তাঁদের প্রাথমিক অনুমান,পারিবারিক কোনও সমস্যার কারণে এমন ঘটনা ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...