Saturday, June 27, 2026

We Card: ক্ষমতায় এলে বাংলার ধাঁচে মেঘালয়ে চালু হবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ঘোষণা মমতার

Date:

Share post:

নারী ক্ষমতায়নে বাংলার বহুল জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার(Lakhsmir Vandar) এবার মেঘালয়ে চালুর প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২ মাস পর মেঘালয়ে নির্বাচন(Meghalaya Election)। তার আগে মঙ্গলবার শিলংয়ে দাঁড়িয়ে মমতা প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় এলে বাংলার মতো মেঘালয়েও মহিলাদের ১ হাজার টাকা করে দেবে তৃণমূল। অবশ্য মেঘালয়ের জন্য এই প্রকল্পের নাম হবে ‘উই কার্ড (We Card)।’

মঙ্গলবার শিলংয়ে ইউ সোসো থাম অডিটোরিয়ামে তৃণমূলের কর্মীসভায় একটি তথ্যচিত্র দেখানো হয়। সেখানে বলা হয় তৃণমূল সরকার এখানে তৈরি হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে উই কার্ড। ইতিমধ্যেই মেঘালয়ে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত ফর্ম ফিলআপ করাতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। তথ্যচিত্রে দেখানো হয়েছে, একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। তা স্ক্র্যাচ করলেই টাকা তুলতে পারবেন। প্রতি মাসে ওই কার্ডে এক হাজার টাকা করে ট্রান্সফার করবে সরকার। এদিন একজনের হাতে সেই প্রতীকী কার্ডও তুলে দেন মমতা। পাশাপাশি এদিনের কর্মীসভা থেকে বাংলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের দিকটি তুলে ধরে রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের উদাহরণ দেন তৃণমূল নেত্রী। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি উঠে আসে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প। এছাড়াও বাংলায় যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই ধাঁচে মেঘালয়েও হেলথ স্কিম চালু করার অঙ্গীকার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, গুয়াহাটি থেকে মেঘালয় শাসন নয় মেঘালয়কে শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্র। সময় এসেছে পরিবর্তনের। কুয়াশা ঢাকা মেঘ নয়, নতুন সকাল দেখবে মেঘালয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...