Thursday, June 25, 2026

ফের মেট্রোয় মরণঝাঁপ, নাজেহাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার বেলা ১২টা ৬ মিনিট নাগাদ পার্ক স্ট্রিটের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করে লাইনে ঝাঁপ দেন এক যুবক। এর জেরে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। স্বভাবতই দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং মহানায়ক উত্তমকুমার থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। মেট্রো তরফের খবর, আপাতত ওই যুবককে তাঁদের অধীনেই রেখেছে কর্তৃপক্ষ। জোরকদমে পরিষেবাও স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: যাত্রী পরিষেবার লেটার মার্কস নিয়ে এবার পুজোয় রেকর্ড আয় মেট্রোর


প্রসঙ্গত, লক্ষ্মীপুজোর দিনও মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা।। কিন্তু কোনওক্রমে প্রাণে বেঁচে যান সে। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছিল। তবে ব্যস্ত সময় না-হওয়ায় এই ঘটনায় খুব একটা ভোগান্তির শিকার হতে হয়নি যাত্রীদের। তবে মঙ্গলবার কর্মব্যস্ত দিন থাকায় দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের।

Related articles

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...