Thursday, June 25, 2026

যাত্রী পরিষেবার লেটার মার্কস নিয়ে এবার পুজোয় রেকর্ড আয় মেট্রোর

Date:

Share post:

গত দু’বছরের করোনা মহামারির পর এবছর ফের ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পুজোর ভিড়ে এবারও ভরসা ছিল সেই শহরের লাইফলাইন। শহরের উত্তর থেকে দক্ষিণ,পুজোকে একইসূত্রে বেধেছে কলকাতার পাতালপথ। সাফল্যের সঙ্গে মানুষকে শুধু ঠাকুর দেখানোই নয়, প্রত্যেককে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিয়েছে কলকাতা মেট্রো রেল।

মেট্রো কর্তৃপক্ষ ১০০ শতাংশ ক্রাউড ম্যানেজমেন্ট করে লেটার মার্কস নিয়ে পঞ্চমী থেকে দশমীতে ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯ জন যাত্রীকে দুরন্ত পরিষেবা দিয়েছে। তার মধ্যে রয়েছে নবাগত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১ লক্ষ ৭৯ হাজার ৪২৮ জন।

মেট্রো রেলের তথ্য অনুসারে, এর আগে ২০১৯ সালে রেকর্ড তৃতীয়া থেকে দশমী পর্যন্ত পাতালপথে যাত্রী হয়েছিল ৬১.৬ লক্ষ। মেট্রোর হিসাবে ওটাই ছিল সর্বকালীন রেকর্ড। তার মধ্যে চতুর্থী থেকে নবমীতেই ৪৯.৫ লক্ষ যাত্রী মেট্রোয় চড়ে ঠাকুর দেখেছেন। ওই বছর আয় হয়েছিল প্রায় ৫ কোটি টাকার। এবছরে পুজোর সময় এই ৬দিনে মেট্রোয় টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব‌্য চক্রবর্তী বলেন, “এবছর পুজোর সময় আমাদের কর্মীরা খুব ভাল ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষ খুব দ্রুত এক জায়গা থেকে অন‌্যত্র পৌঁছে গিয়েছেন।”

আরও পড়ুন:অনুব্রতর মামলায় চার্জশিট জমা সিবিআইয়ের

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...