Tuesday, March 24, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস! নি*হত ১ মহিলা, জখম কমপক্ষে ৩৫

Date:

Share post:

সাতসকালেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল পর্যটক বোঝাই বাস।মৃত ১, জখম অন্তত ৩৫। আহতরা হরিপাল হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেতেই আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার, ফের চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭

বুধবার ভোড়ে ঘটনাটি ঘটেছে হরিপালের ইলাহিপুর এলাকায় ডানকুনি আরামবাগ রাজ্য সড়কে।পুলিশ সূত্রের খবর, গত সোমবার ৬৭ জনের একটি দল রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে রায়দিঘিতে ফেরত আসার পথে পর্যটক বোঝাই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিপাল থানার পুলিশ। দুর্ঘটনায় গুরতর আহত হন প্রায় ৩৫ জন পর্যটক। তাঁদের প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহপতদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই অন্য একটি টুরিস্ট বাসের সহযোগিতায় উল্টে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে।নয়ানজুলি থেকে ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কীভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কুয়াশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে পড়েছে বলে মনে করছে পুলিশ।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...