Monday, April 13, 2026

লালন মৃ*ত্যু রহস্যে CBI-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় : CID-কে নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

FIR নেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)এর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি, বুধবার স্পষ্ট জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পাশাপাশি এই মামলা নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপাতত মামলার তদন্ত চালাতে পারবে সিআইডি (CID), কিন্তু কোনও কড়া পদক্ষেপ নয়। সিআইডি-র তদন্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। তবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না।

উল্লেখ্য বীরভূমের রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে থাকাকালীন লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই এর তরফে ঘটনাকে আত্মহ*ত্যা বলে দাবি করা হলেও লালনের পরিবার খু*নের অভিযোগ করেছে। লালনের স্ত্রী রেশমা বিবি এফআইআরে কয়েক জন সিবিআই আধিকারিকের নামও উল্লেখ করেছেন। স্টেট স্পন্সরড অভিযোগ বলে সিবিআই-এর তরফে বলা হলেও শেষমেশ FIR গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার আদালত জানায় সিবিআই হেফাজতে লালনের মৃ*ত্যুর ঘটনার তদন্ত সিআইডি চালিয়ে যেতে পারবে। বয়ান নেওয়ার সময় ভিডিয়োগ্রাফি করতে হবে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...