Wednesday, March 18, 2026

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন মেসি

Date:

Share post:

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। ম‍্যাচে গোল করেছেন লিওনেল মেসি। এই ম‍্যাচে নামতেই এবং গোল করতেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন লিও। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার পাশাপাশি দেশের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়লেন লিও।

এখানেই শেষ নয়, বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মেসি। এতদিন এটা ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। এদিন তাঁকে ছুঁয়ে ফেললেন মেসি। ফাইনালেই খেলতে নেমে ম্যাথাউসকে টপকে নতুন নজির গড়বেন তিনি। এছাড়া অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন মেসি। এছাড়া অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে। দু’জনেরই নকআউটে ছ’টি করে অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপে গোলের নিরিখে পেলের ১২ গোলে থেকে এক গোল পিছনে মেসি।

এদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েন মসি। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে ১১ গোল করলেন লিও। টপকে গেলেন গ‍্যাব্রিয়েল বাতিস্তুকে। শীর্ষে মেসি। দ্বিতীয় স্থানে ১০ গোল নিয়ে বাতিস্ততা। তৃতীয়তে ৮ গোল নিয়ে কিংবদন্তি মারাদোনা। মেসি এদিন গোল করায় চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোলও করে ফেললেন তিনি।


 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...