Saturday, June 20, 2026

মদ নিষিদ্ধ রাজ্য বিহারে বিষ মদের বলি ৯! বিরোধীদের হইহট্টগোলে উত্তাল বিধানসভা

Date:

Share post:

নীতিশ কুমার সরকারের আমলে বহু বছর বিহারে বন্ধ মদের কারবার। আইন করে মদ নিষিদ্ধ করা হয়েছে বিহারে। তারপরও বেআইনি মদের কারবারের রমরমা রাজ্যজুড়ে। এবং অনেক ক্ষেত্রেই সেই মদ পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ফের একবার বিহারে বিষ মদ পান করে মৃত্যুর ঘটনা। সরণ জেলার ছাপড়ায় বিষ মদ পান করে মৃত্যু হয়েছে ৯ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।দোলিয়া গ্রামের ইসুয়াপুর থানা ও ইয়াদু মোড়ের মশরক থানা এলাকায় ঘটেছে ঘটনাটি।

জানা গিয়েছে, মশরক থানা এলাকায় প্রথমে বিষ মদ পানের জন্য তিনজনের মৃত্যু হয়। পরে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি চারজন ব্যক্তি যারা ওই একই কারণে মারা গিয়েছেন তাঁরা দোলিয়া গ্রামের বাসিন্দা। সকলের পরিবারের সদস্যদের দাবি, বিষমদ সেবনের জন্য মৃত্যু হয়েছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

কিন্তু কেন মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিহারে এই ঘটনা বারবার ঘটছে? তা নিয়ে আজ, বুধবার বিহারের বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন বিরোধী দলের বিধায়করা। বিধানসভার মধ্যেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...