Saturday, June 20, 2026

স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড, মর্মান্তিক ঘটনা দিল্লির রাস্তায়

Date:

Share post:

ফের অ্যাসিড হামলা (Acid attack)। এবার শিকার ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী (School student)। দিল্লিতে (Delhi) প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুঁড়ে দেওয়া হল এক কিশোরীর মুখে। বুধবার (Wednesday) সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা (Dwarka) এলাকায়। অভিযোগ ওই কিশোরী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় দুই বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অবস্থা সংকটজনক।

মর্মান্তিক এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV camera)। ভিডিওতে দেখা গেছে, দুই কিশোরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। বাইকে ছিল দুই যুবক। তাদের মধ্যে একজন হঠাৎই এক কিশোরীর দিকে একটি তরল পদার্থ ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দৌড়াতে থাকে কিশোরীটি। সঙ্গে প্রচন্ড আর্তনাদ। দ্রুত বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত বাইক আরোহীরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে কিশোরী। ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। অন্য অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনার ভয়াবহতায় বিধ্বস্ত কিশোরীর বাবা। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। কিছুটা এসে লেগেছে চোখেও। অবস্থা সংকটজনক। তিনি বলেন, “আমার দুই মেয়ে। এক জনের বয়স ১৭ এবং অন্য জনের ১৩। বুধবার সকালে তারা একসঙ্গে বাইরে যায়। হঠাৎ দুই বাইক আরোহী আমার বড় মেয়ের দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। ‌হামলাকারীরা নিজেদের মুখ ঢেকে রেখেছিল।”

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...