Saturday, April 4, 2026

তিতের জন‍্য বিশেষ বার্তা নেইমারের

Date:

Share post:

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। কোচের দায়িত্ব ছেড়েছেন তিতে। বিশ্বকাপ থেকে বিদায়ের ৭২ ঘণ্টা পর বিদায়ী কোচকে খোলা চিঠি লিখলেন ব্রাজিলর তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। লিখলেন, ‘‘আমি জানতাম, আপনি একজন খুব ভাল কোচ। কিন্তু পরে দেখলাম, ব্যক্তি হিসেবে আপনি মহান।

ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘‘ব্যক্তিগতভাবে মিলিত হওয়ার আগে আমরা অনেকবার পরস্পরের বিরুদ্ধে খেলেছিলাম। তখন আমার মনে হয়েছিল, আপনি খুব বিরক্তিকর! কারণ, আমাকে মার্ক করার জন্য আপনি কার্যত একটা দল নামিয়েছিলেন। আমাকে হারানোর জন্য আপনি সব কিছু করেছিলেন।’’

এরপরই নেইমার তুলে ধরেন জাতীয় দলে তিতের সঙ্গে দুর্দান্ত রসায়নের ছবিটা। লেখেন, ‘‘আমি জানতাম, আপনি একজন খুব ভাল কোচ। কিন্তু পরে দেখলাম, ব্যক্তি হিসেবে আপনি মহান। আপনাকে আমি সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে চাই। অনেক শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, যা থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। আমার অন্যতম সেরা কোচ আপনি, সেরা হয়েই থাকবেন।’’

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...