Wednesday, June 24, 2026

‘ভারত জোড়ো যাত্রায়’ রাহুলের সঙ্গে পায়ে পা মেলালেন রঘুরাম রাজন

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের নীতির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে(Raghuram Rajan)। এহেন রাজনকে এবার দেখা গেল কংগ্রেসের(Congress) ভারত জোড়ো যাত্রায়(Bharat Jodo Yatra)। বর্তমানে এই পদযাত্রা এখন পৌঁছেছে রাজস্থানে(Rajsthan)। সেখানেই রাহুল গান্ধীর(Rahul Gandhi) সঙ্গে পায়ে পা মেলালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পদযাত্রার ছবি।

রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রায় শুরু থেকেই দেখা গিয়েছে সেলিব্রেটি মহলের পাশাপাশি প্রখ্যাতদের। বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে এই পদযাত্রায় রাহুলের সঙ্গে দেখা গেল রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নরকে। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে একান্ত আলাপচারিতা করছেন রঘুরাম রাজন। যদিও এই রাজনৈতিক কর্মসূচিতে তাঁর যোগদান নিয়ে তিনি এখনও কোনও বিবৃতি দেননি। এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় ইতিমধ্যেই হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar), স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা (Computer Baba)। এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর (Swara Bhasker), অমল পালেকর (Amal Palekar), রিয়া সেন (Riya Sen), বক্সার বিজেন্দ্র সিংকে (Vijenra Singh) রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। ভারত জোড়ো যাত্রায় তারকাদের অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি (BJP)। সেখানেই এবার দেখা গেল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...