Wednesday, June 24, 2026

লালনকাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে FIR খারিজের আবেদন করে হাই কোর্টের দ্বারস্থ CBI

Date:

Share post:

লালনকাণ্ডের নয়া মোড়। সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর সাত আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে লালনের পরিবার। আর তারপরই আধিকারিকদের খারিজের আবেদন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি । বুধবার বিকেল ৩টেয় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: লালনের দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের! পুলিশের আশ্বাসের পর বগটুইয়ে ফিরল দেহ

সিবিআই হেফাজতে থাকাকালীন কী করে মৃত্যু হল বগটুইকাণ্ডের অভিযুক্ত লালন শেখের ? সিবিআই যদিও আগেই জানিয়ে দিয়েছিলেন ‘আত্মহত্যা’ করেছেন লালন। তবে মানতে নারাজ লালনের স্ত্রী রেশমা বিবি। তাঁর অভিযোগ লালনকে ‘খুন’ করেছে সিবিআই। তারপরই লালনের রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের আবেদন জানায় মৃতের পরিবার। ইতিমধ্যেই লালনের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডিকে। লালনের রহস্যমৃত্যুতে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, তোলাবাজির অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। সেখানে নাম রয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি- সহ মোট সাতজনের। রাজ্য পুলিশের সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে FIR খারিজ করা হোক। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেচগে সিবিআই। আবেদন শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতি দিয়েছেন।

কেন্দ্রীয় তদন্তকারী আইনজীবীর দাবি, লালনের মৃত্যু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লালনের মৃত্যুর পর তাঁর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তও হয়েছে। তারপরও সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হল?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...