Tuesday, June 9, 2026

মামলা ছাড়লেন দুই বিচারপতি, সুপ্রিম কোর্টে ফের পিছোল DA মামলার শুনানি

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে ( Supreme Court ) পিছোল DA মামলার শুনানি। শুধু তাই নয়, মামলা ছাড়লেন দুই বিচারপতি। মামলার পরবর্তী শুনানি জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

বুধবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু তার আগেই মামলা ছাড়েন বিচারপতি হৃষিকেশ রায় (Hrishikesh Ray) ও বিচারপতি দীপঙ্কর দত্ত (Dipankar Dutta)। কারণ হিসেবে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, “আমি আসায় কর্মীদের মধ্যে অতি-উৎসাহ তৈরি হয়েছে, তাই এই মামলা আমি শুনব না”। সহমত প্রকাশ করেন বিচারপতি হৃষিকেশ রায়।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ৪ নভেম্বর শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে, বকেয়া DA নিয়ে আদালতের নির্দেশ মানেনি রাজ্য সরকার- এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের ৩টি সংগঠন। এই পরিস্থিতিতে ৫ ডিসেম্বর হাইকোর্টে চলা অবমাননা মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন দেওয়া বুধবার। কিন্তু বিচারপতির বেঞ্চ মামলা ছাড়ায় নতুন বেঞ্চে পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে।

আরও পড়ুন:লালনকাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে FIR খারিজের আবেদন করে হাই কোর্টের দ্বারস্থ CBI

 

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...