Wednesday, March 25, 2026

মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে অপর্ণা সেন

Date:

Share post:

মেডিকেল কলেজে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ এখনও অব্যাহত।গত সোমবার সন্ধ্যা থেকেই চলছে এই বিক্ষোভ। মেডিক্যাল ছাত্র অ্যাসোসিয়েশনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানাচ্ছে তারা। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদর্থক উদ্যোগ নজরে আসেনি। জানা গিয়েছে, ২২ ডিসেম্বর ভোটার দিন ঠিক হয়েছিল। তার পরেও ডাক্তারি পড়ুয়ারা কোনওরকম নিশ্চয়তা পাননি। যার জেরে সোমবার থেকে এই অবস্থান বিক্ষোভ। এই নিয়ে পড়ুয়াদের দাবি, ২০১৬ সালে শেষ নির্বাচন হয়েছে তারপর আর নির্বাচন হয়নি।

বিষয়টি নিয়ে এবার ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি তাঁর টুইটার একাউন্টে এক পোস্ট করে লেখেন,”মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক, আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি।”

অপর্ণা সেনের টুইট নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল। তৃণমূল মুখপাত্র আরও বলেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন যে এর ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো?”

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...