Wednesday, March 25, 2026

জামাই এলে মেয়ের কদর কমে যায়! রসিকতায় ২৮তম Kiff-র মঞ্চ মাতালেন জয়া

Date:

Share post:

“তিন বছর ধরে যা ভেবেছে, সব পেটে আর বুকে করে নিয়ে এসেছে। কথা বলার জন্য তো একজন আছেনই”- এভাবেই রসিকতায় ভরিয়ে ২৮তম Kiff-র উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন জয়া বচ্চন (Jaya Bacchan)। অভিনেত্রী-সাংসদকে যখন কিছু বলার জন্য পোডিয়ামে ডাকেন জুন মালিয়া এবং সাহেব চট্টোপাধ্যায়, তখন প্রথমেই ধন্যি মেয়ে বলেন, “আমি বেশি কিছু বলব না। বলার জন্য তো একজন এসেছেনই।“ তাঁর হাত সোজাসুজি চলে যায় অমিতাভ বচ্চনের দিকে। লাজুক মুখে মাথা নীচু বলে বিগ বি।

তারপর একের পর এক টুকরো রসিকতা করে মঞ্চ মাতিয়ে তোলেন জয়া বচ্চন। কলকাতা ফিল্ম ফেস্টিভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। এর পরেই তাঁর নিশানায় শাহেনশা। জানান, তিনবছর ধরে নাকি অমিতাভ বচ্চন আজকের দিনে কী বলবেন তাই নিয়ে ভেবে রেখেছেন। এরপরই জয়া বলেন, “কী যে করে জানি না। থেকে থেকেই হাত-পা ভেঙে ফেলে। ভাগ্য ভালো মাথাটা ঠিক আছে!“

জয়ার কথায় তখন তুমুল হাসির রোল মঞ্চ থেকে ছড়িয়ে পড়েছে দর্শকাসনেও। একেবারে ঘরের মেয়ের মত জয়া বলেন, “জামাই এলে মেয়ের কদর কমে যায়।“ পিছন থেকে এই কথার মৃদু প্রতিবাদ জানান জুন। তবে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়া বলেন, সব সময় তার পাশে আছেন। স্বল্প ভাষণে রসিকতায়, ঝরঝরে বাংলায় কেআইএফের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দেন গুড্ডি।


 

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বিজেপির ‘বঙ্গভঙ্গে’র ছক ফাঁস করে ময়নাগুড়ির সভা থেকে ভোটারদের সতর্কবার্তা তৃণমূল সুপ্রিমোর

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...