Friday, June 26, 2026

বাগুইআটির অর্জুনপুর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি

Date:

Share post:

ফের মর্মান্তিক দুর্ঘটনা শহরের উপকন্ঠে।বৃহস্পতিবার ভোররাতে বাগুইআটির অর্জুনপুর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি। বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসিন্দারা।

অর্জুনপুর খালের পার্শ্ববর্তী বাড়িগুলি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও বেশ কয়েক বছর আগে খালের পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। সেই সময় দক্ষিণ দমদম পুরসভা বেশ কিছু নির্দেশিকা জারি করেছিল।এরপরও বৃহস্পতিবার দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ পল্লি এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই খাল সংস্কারের কাজ চলছে। বুধবার রাত সাড়ে ৩টে নাগাদ আচমকাই ভেঙে পড়ে খালপাড়ের বাড়িটি। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...