Friday, June 26, 2026

শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, হাই কোর্টেই মামলার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দেওয়া কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলা আবার হাই কোর্টেই আবেদনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

আসানসোলে শুভেন্দুর সভা থেকে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। সে কারণেই বৃহস্পতিবার হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তবে, সুপ্রিম কোর্টে গৃহীত হল না সেই মামলা। রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু মামলা গৃহীত হয়নি।

 

বিচারপতি জানান, শুভেন্দুর রক্ষাকবচ নিয়ে কোনও সংশোধন চাইলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাক রাজ্য। সুপ্রিম কোর্ট থেকে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন প্রত্যাহার করেছে রাজ্য।

এদিনে শুভেন্দুর রক্ষাকবচকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, “শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ-সহ কোনও অভিযোগের তদন্ত করা যাবে না। তাঁর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। তাঁর বাড়ির কাছে কোনও সমাবেশ করা, লাউড স্পিকার বাজানো যাবে না। মানুষ বছরের পর বছর বিচারের জন্য অপেক্ষা করলেও এটাই বিচার বিভাগের অবস্থা। কলকাতা হাইকোর্ট।“

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...