Monday, April 6, 2026

অধরা বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য মেসির

Date:

Share post:

১৮ ডিসেম্বর বিশ্বকাপের মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। দেশের জার্সিতে রবিবার শেষ ম‍্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। সেকথা সেমিফাইনাল জয়ের পরই ঘোষণা করেন লিও। কেরিয়ারে শেষ বিশ্বকাপ। তাই সোনায় মোড়া ট্রফি হাতে তুলতে মরিয়া তিনি।

মেসি বলেন,”মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে। হার দিয়ে শুরু করলেও, নিজের এবং দলের উপর আস্থা হারাইনি। জানতাম এই দলটাই ঘুরে দাঁড়াবে। আর্জেন্তিনা বিশ্বকাপের ফাইনালে। রবিবার মাঠে নেমে আমরা সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেব। কাপ জেতার জন্য যা যা করার, সবই করব।”

ফাইনালে ওঠার পথটা যে মোটেই মসৃণ ছিল না, মনে করিয়ে দিয়ে মেসির বক্তব্য, ‘‘সৌদির কাছে হারের পর সব ম্যাচ আমাদের কাছে ফাইনাল ছিল। আমরা পাঁচটা ফাইনাল জিতেছি। আশা করি, রবিবারও জিতব।’’

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইতিমধ্যেই পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে প্রবল ভাবে রয়েছেন এলএম টেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০টি) টপকে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি বিশ্বকাপ গোলের (১১টি) নতুন রেকর্ড গড়েছেন।

তবে ব্যক্তিগত রেকর্ডকে গুরুত্ব দিচ্ছেন না মেসি। বরং বলছেন, ‘‘ব্যক্তিগত রেকর্ড করলে ভাল লাগে। তবে আসল হল দলগত সাফল্য। আমরা সবাই মিলে একটা স্বপ্ন নিয়ে কাতারে এসেছি। সেটা পূরণ করার জন্য আরও একটা ম্যাচ বাকি। এই জায়গায় ওঠার জন্য আমাদের অনেক লড়াই করতে হয়েছে। ভাল ও খারাপ, দু’ধরনের সময়ের মুখোমুখি হয়েছি। সমর্থকদের বলব, আমাদের উপর আস্থা রাখুন।”

আরও পড়ুন:নিউজিল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন, নতুন অধিনায়ক টিম সাউদি

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...