Sunday, April 12, 2026

কলকাতায় বিজয় দিবস উদযাপনে নজর কাড়ল সেনাবাহিনীর নানান কলা কৌশল

Date:

Share post:

কলকাতার রেস কোর্সে যথোচিত মর্যাদায় পালিত হল বিজয় দিবস।কলকাতায় সেনাবাহিনীর তিনবিভাগ ও মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা ফোর্ট উইলিয়ামের  শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন। কলকাতায় বৃহস্পতিবার বিজয় দিবস উদযাপনে ছিলেন প্রায় ৩০ জন সস্ত্রীক মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিক এবং তাদের স্ত্রীরা। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর অভ্যর্থনায় তাঁরা উপভোগ করলেন সেনাবাহিনীর কলা কৌশল। ১৪ ডিসেম্বর থেকে বিজয় দিবস পালন শুরু হয়েছে, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

ভারতীয় সেনাবাহিনীর পারাট্রুপারদের নানান কলাকৌশল সবাইকে মুগ্ধ করে। মহারাষ্ট্র, অসম, কেরালা প্রভৃতি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এই উৎসবে তাঁদের কলাকৌশল প্রদর্শন করেন।সেনাবাহিনীর জওয়ানদের তালে তাল মিলিয়ে ঘোড়া, কুকুর বাহিনীও যে সমান তালে সহযোগিতা করে, এদিনের প্রদর্শনীতে সেটাও উপস্থাপন করা হয়। সব মিলিয়ে এদিনের বিজয় দিবস পালনের অনুষ্ঠান ছিল দেখার মতো।

 

Related articles

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...