Saturday, June 20, 2026

সন্ধ্যার আকাশে অদ্ভুত আলো, জল্পনা চড়তেই জানা গেল অগ্নি৫-এর সফল উৎক্ষেপণ

Date:

Share post:

কলকাতা সহ একাধিক জেলায় সন্ধ্যার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো(Mistirious Light)। যাকে ঘিরে রহস্য দানা বাধল রাজ্যের বেশিরভাগ জায়গায়। প্রায় মিনিট খানেক ধরে স্থায়ী থাকা সার্চ লাইটের মতো এই আলো দেখা যায় কোনও একটি নির্দিষ্ট গতিপথে ছুটে যাচ্ছে। এই ঘটনায় যখন জল্পনা আকাশ ছুঁয়েছে ঠিক সেই সময়ে জানা গেল ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে অগ্নি৫ মিসাইল(Agni V Missiel) উৎক্ষেপণ করেছে সেনা(Army)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। কলকাতার পাশাপাশি এই আলো দেখা যায় বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। নির্দিষ্ট গতিপথ ধরে ছুটতে থাকা সার্চলাইটের মতো এই আলো দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঠিক সেই সময় জানা যায়, ওড়িশা থেকে অগ্নি৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। যার জেরে অনেক আগে থেকে এই অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়। অরুনাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিনের মধ্যে সেনা উত্তেজনার মাঝে ভারতের এই মিসাইল পরীক্ষা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অগ্নি৫ মিসাইলের বিশেষত্ব সম্পর্কে সেনাসূত্রে জানা গিয়েছে, ৫,৪০০ কিলোমিটার দূরে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে এই পারমাণবিক অস্ত্র বহনকারী এই ক্ষেপণাস্ত্র। মাটি, আকাশের পাশাপাশি সাবমেরিন থেকেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হল তা অগ্নি সিরিজের পঞ্চম ক্ষেপণাস্ত্র।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...