Wednesday, June 24, 2026

Nadia : অভিষেকের সভা ঘিরে রানাঘাটে বাড়ছে উন্মাদনা

Date:

Share post:

১৭ ডিসেম্বর ২০২২, শনিবার নদিয়ার রানাঘাটে (Ranaghat,Nadia) সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ শুক্রবার থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। পাশাপাশি রানাঘাটের (Ranaghat) মানুষও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে আছেন।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে জেলায় জেলায় দলের কর্মীদের প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। তিনি বলেছেন মানুষের সার্টিফিকেটের ভিত্তিতেই ভোটের টিকিট মিলবে । তাই কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে সবাইকে। এবার নদিয়ার জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এই জনসভার আয়োজন করেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এবং তাঁর কথা শুনতে প্রস্তুত রানাঘাটবাসী। আগামিকাল, শনিবার দুপুর দুটোয় রানাঘাট টাউনের মিলন মন্দির ময়দানে হবে এই জনসভা। ইতিমধ্যেই সেজে উঠেছে রানাঘাটের মিলন মন্দির ময়দান। সভার প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে তা খতিয়ে দেখছেন কর্মীরা।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...