Thursday, April 2, 2026

KIFF 2022 : ফের বাংলাদেশের ‘হাওয়া’ কলকাতার বুকে

Date:

Share post:

শুরু হয়ে গেছে এই বছরের সিনে উৎসব (Film Festival)। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ শুক্রবার সকাল থেকেই সিনেমা দেখা শুরু। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)প্রথম শো অনুষ্ঠিত হল নন্দন ১ প্রেক্ষাগৃহে সকাল ১১ টায়। বাংলাদেশের ছবি ‘The Golden Wings of Watercocks’দিয়ে শুরু হল এবারের চলচ্চিত্র উৎসব। তবে দেশ বিদেশের একাধিক ছবির পাশাপাশি মেজবাউর রহমান সুমনের (Mezbaur Rahman Sumon) প্রথম ছবি ‘হাওয়া’ (Hawa)ফের শিরোনামে। উদ্বোধনের দিনই ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান এপার বাংলার মানুষের কাছে বাংলাদেশের সিনেমা পৌঁছে যাওয়াটা দারুণ ব্যাপার। এর আগেও কলকাতায় ‘হাওয়া’ (Hawa)দেখেছেন অসংখ্য মানুষ। জনপ্রিয়তার কথা মাথায় রেখে উৎসব কমিটি আরও একবার এই ছবি দেখানর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পরিচালনা করা ছবি যে এইভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)মঞ্চে পৌঁছে যাবে সেটা একটা বড় প্রাপ্তি।

উল্লেখ্য বাংলাদেশের এই ছবি নন্দন প্রেক্ষাগৃহে চলেছে হই হই করে। হাউস্ফুল ছিল প্রতিটি শো। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। পোস্টার, ট্রেলার, প্রচার— সব কিছুই ইঙ্গিত দিয়েছিল একটি টানটান থ্রিলারের। অভিনয়ে তারকাখচিত সব নাম। ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি যে নজরকাড়া হতে চলেছে, তার ঝলক মিলেছিল ট্রেলারেই। এ ছাড়া ছবির গান ‘সাদা সাদা কালা কালা’র জনপ্রিয়তাও দেশের গণ্ডি পেরিয়ে গত কয়েক মাস যাবৎ আপামর বাঙালির মুখে মুখে। দর্শকের ছবি দেখার অভ্যস্ত চোখকে সামান্য ধাক্কা দিয়েই শুরু হয় সুমনের ছবি। ছবি দেখতে দেখতে দর্শকের কখনও মনে পড়বে স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত ‘রাইম অব দি এনশিয়েন্ট মেরিনার’-এর কথা, ছবির শেষ আবার মিলিয়ে দেয় বেহুলা-লখিন্দরের গল্পের সঙ্গে। যদিও বাকি চমক দেখতে হলে সিনেমাটি দেখতে হবে আপনাকে।

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...