Saturday, April 4, 2026

লালনকাণ্ডের তদন্তে বগটুইয়ে CID, রেকর্ড হল স্ত্রীর বয়ান

Date:

Share post:

লালন শেখের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিআইডি। সেইমতো চলছে তদন্ত। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বগটুইয়ে মৃত লালন শেখের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেখানে লালনের স্ত্রী রেশমা বিবির সঙ্গে কথা বলেন তাঁরা। রেকর্ড করা হয় রেশমার বয়ানও।

আরও পড়ুন:Lalan Sheikh : লালন শেখের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবারও লালন তদন্তে বগটুইয়ে যায় সিআইডি। সেখানে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুতে অভিযুক্ত জাহাঙ্গির শেখের ভাইয়ের সঙ্গে কথা বলে। রেকর্ড করা হয় জাহাঙ্গিরের বয়ান। সিবিআই হেফাজতে থাকাকালীন লালনকে মারধর করা হয়েছিল কিনা, তাঁকে কোনওরকম ভয় দেখানো হয়েছিল কিনা, সেসব বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। রেকর্ড করা হয় তাঁর বয়ান। এরপর শুক্রবার ফের বগটুইয়ে সিআইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও CBI দাবি করে আত্মহত্যাকরেছে লালন। কিন্তু তা মানতে চাননি লালনের স্ত্রী। সংবাদমাধ্যমের সামনে তিনি সাফ জানিয়েছিলেন, লালনকে খুনকরেছে সিবিআই। এমনকি CBI-এর সাত আধিকারিকের নামে অভিযোগও দায়ের করেন তিনি। সিবিআই-এর শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে লালনের পরিবার ও গোটা বগটুইবাসী। দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। এরপরই লালন খুনের তদন্তভার নেয় সিআইডি।

আধিকারিকদের নাম উল্লেখ করে রেশমা বিবি দাবি করেন, তাঁদের বার বার হুমকি দেওয়া হয়েছে। লালনকে মেরে ফেলা হবে বলে ভয় দেখানো হয়েছে। কখনও হার্ড ডিস্ক না পেলে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, তাঁর স্বামীকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে সিবিআই।এমনকি এই নিয়ে সিবিআইয়ের আধিকারিকদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সোচ্চার হন তিনি। বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেখানে বিচারপতি সাফ জানিয়ে দেয়, মামলাতে লালনের স্ত্রীকেও যুক্ত করতে হবে। এরপরই তাঁর বয়ান রেকর্ড করল সিআইডি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...