Sunday, April 5, 2026

বাংলাদেশের বিজয় দিবসে শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে টুইট মমতা-অভিষেকের

Date:

Share post:

৫২ তম বছর উদযাপিত হচ্ছে বাংলাদেশের বিজয় দিবসের (Bangladesh Victory Day)। ভারত এবং বাংলাদেশ, দুই দেশের কাছেই ১৬ ডিসেম্বর তারিখটির বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশের মুক্তিবাহিনী ও তাদের সহযোগী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণের দলিলে সই করেছিল পাক সেনা। তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হলেও, ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে কার্যত মুক্ত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান। পরে ওই দেশের নাম হয় বাংলাদেশ। এদিন বিজয় দিবস (Bangladesh Victory Day) উপলক্ষে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ভারত ইতিহাসের একটি পথ-পরিবর্তনের উৎস হয়ে ওঠে। একটি নতুন জাতির জন্ম হয় এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার সমুন্নত হয়। এই বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর অদম্য ইচ্ছা এবং অতুলনীয় আত্মত্যাগের জন্য আমি শ্রদ্ধা জানাই!”

অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছিল। আজ বিজয় দিবস। আমরা আমাদের সাহসী সৈনিকদের অদম্য চেতনা এবং বীরত্বকে অভিনন্দন জানাই, যারা আমাদের জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন।”

আরও পড়ুন- Supreme Court : দুর্নীতির মামলায় প্রত্যক্ষ প্রমাণ নিষ্প্রয়োজন, জানাল শীর্ষ আদালত

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...