Saturday, April 4, 2026

এবার খ্রিস্টমাস ফেস্টিভালে বিশেষ চমক রাজ্যের, জানালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়

Date:

Share post:

বড়দিনের উৎসব দরজায় কড়া নাড়ছে। সেজে উঠবে পার্ক স্ট্রিট, বো ব্যারাক। দলে দলে মানুষ মেতে উঠবেন উৎসবে। বছর শেষের আনন্দ চেটেপুটে উপভোগ করবেন সাধারণ মানুষ। এরপরই নতুন বছরকে আহ্বান। এবার এনিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের পর্যটন দফতর। শুক্রবার ঘোষণা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। আগামী ২১ ডিসেম্বর খ্রিস্টমাস ফেস্টিভালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় শুক্রবার জানিয়েছেন, পার্ক স্ট্রিট ও বো ব্যারাকে আলোকসজ্জা থাাকবে। পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক ও তার সংলগ্ন এলাকায় আলোকসজ্জা থাকবে। কিছু নতুন জিনিস থাকবে। ছোটখাটো জিনিস। গেলেই দেখতে পারবেন। দুর্গাপুজো, দেওয়ালিতে যেমন পজিটিভিটি কাজ করে তেমনি একসাথে এই উৎসবও উদযাপন করব। কলকাতা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, আসানসোল, বিধাননগর সহ বিভিন্ন চার্চ ২১ তারিখ থেকে আলো দিয়ে সাজানো হবে। ১ জানুয়ারি পর্যন্ত এটা থাকবে। এটাই আমাদের পরিকল্পনা। পুরো অঞ্চলটা যাতে উৎসবের আনন্দে মেতে ওঠে সেটাই আমাদের একমাত্র চাওয়া।
এবার বিশেষ আকর্ষণ, সান্তাক্লজ ঘুরবে রাস্তায়। পার্ক স্ট্রিট সহ বিভিন্ন রাস্তায় উৎসবের আনন্দকে আরও খানিকটা বাড়়িয়ে দেবে সান্তাক্লজ। উপহারও তুলে দেবে সাধারণ মানুষের হাতে। বড় দিনের সাজে সেজে ওঠা বাংলায় এটা বাড়তি পাওনা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...