Friday, April 3, 2026

সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা! গুরুতর আহত ১

Date:

Share post:

সাতসকালেই ফের কলকাতার বুকে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল মা উড়ালপুল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উড়ালপুলের পোস্ট। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালক ও আরোহীরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। গোটা বিষয়টি খতিয়ে দেখেছ পুলিশ।

আরও পড়ুন:শনিবার শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, শাহকে দিয়ে জোকা-তারাতলা রুট উদ্বোধনের চেষ্টায় মেট্রোরেল কর্তৃপক্ষ


জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে সল্টলেক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল গাড়িটি। সল্টলেক থেকে একটি পার্টি সেরে ফিরছিল গাড়ির চালক সহ আরোহীরা। সেই সময় বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ফ্লাইওভারের একটি লেন থেকে অপর লেনে চলে যায় গাড়িটি। গাড়ির ধাক্কায় উড়ালপুরে একটি লাইটপোস্টও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা ৫ জনই আহত হয়। তারমধ্যে একজনের আঘাত গুরুতর।
এদিকে গাড়িটি যখন উল্টোদিকের লেনে চলে যায় তখন সেখানেও ছিল বেশকিছু গাড়ি। যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও ততক্ষণে গুরুতর আহত ওই যাত্রী ছাড়া বাকিরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি ফ্লাইওভারের একটি অংশ বন্ধ রেখে গাড়িটিকে সরানোর কাজও শুরু হয়। যার জেরে কিছুটা যানজটের সৃষ্টি হয় উড়ালপুলে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...