Saturday, April 4, 2026

মর্মান্তিক! মাত্র ২০ টাকার জন্য যোগীরাজ্যে ট্রেনের সামনে মর*ণঝাঁপ কিশোরের

Date:

Share post:

মাত্র ২০ টাকার জন্য প্রাণ গেল কিশোরের। গণপ্রহারের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। আর কিশোরের আত্মহত্যার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

উল্লেখ্য, গত রবিবার রাতে উত্তরপ্রদেশের এটোয়াতে ছোট্টু নামের ওই কিশোর এক দোকানদারের কাছ থেকে কিছু জিনিসপত্র কেনে। কিন্তু পরে ২০ টাকা দোকানদারকে দিতে পারেনি সে। আর তার জেরেই কিশোরকে বেধড়ক মারধর (Physical Assault) করা হয়। মারের চোটে গুরুতর জখম হয় ছোট্টু। এরপরই প্রাণে বাঁচতে সে কাছেই এক রেল লাইনের দিকে ছুটে যায়। বুক চিতিয়ে দেয় রেলের সামনে। তারপরই সকলের সামনে আত্মহত্যার পথ বেছে নেয়।

আর এমন মর্মান্তিক ঘটনার পরই শুরু হয়েছে বিতর্ক (Controversy)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কিশোর এসে রেল লাইনে দাঁড়াচ্ছে। তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। এরপরই দ্রুত গতিতে ছুটে আসে ট্রেন। তারপরই ছোট্টুকে আর দেখতে পাওয়া যায়নি। তবে নাবালককে এভাবে হেনস্থার ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ করে সেটাই দেখার। তবে ইতিমধ্যে ৭ অভিযুক্তের (Accused) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...