Thursday, June 25, 2026

অরুণাচল সীমান্তে স্থিতাবস্থা বজায় রয়েছে, তাওয়াং কাণ্ডের পর বিবৃতি ইস্টার্ন জোনের সেনাপ্রধানের

Date:

Share post:

তাওয়াংয়ে(Tawang) চিনা সেনার(Chinese army) অনুপ্রবেশের পর বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলল সেনাবাহিনী(Indian army)। তাওয়াংয়ে চিন সীমান্তে এখন সম্পূর্ণ স্থিতাবস্থা বজায় আছে বলে বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানিয়েছেন।

শুক্রবার কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হন পূর্বাঞ্চলীয় সেনা প্রধান। সেখানে তাওয়াং-এর পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন।জবাবে সেনা প্রধান বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা ভারতীয় ক্ষেত্রে ঢুকে পড়লে ভারতীয় সেনা জওয়ানরা দৃঢ় ভাবে তাদের বাধা দেন। এর জেরে দুপক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও হিংসার সৃষ্টি হয়। দুপক্ষেরই কয়েকজন জওয়ান তাতে সামান্য আহত হয়েছেন। তবে প্রটোকল মেনে স্থানীয়ভাবে কম্যান্ডার স্তরে দ্বিপাক্ষিক আলোচনাতেই বিষয়টি মিটে যায়। পরে বুমলায় দুপক্ষের প্রতিনিধি দলের মধ্যে ফ্ল্যাগ মিটিং -এর পর পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানিয়েছেন। লেফট্যানেন্ট জেনারেল কলিতা বলেন, ‘কোনও রকম গুজবে কান দেবেন না।আমি আপনাদের আশ্বস্ত করছি দেশের উত্তর সীমান্ত সহ দেশের সম্পূর্ন সীমান্ত এলাকায় স্থিতাবস্থা বজায় রয়েছে। সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে।’

সেনা সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। যখন চিনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অঞ্চলের ইয়াংসি এলাকার দিকে এগোচ্ছিল। এই সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই দেশের সেনাই আহত হয়। বলা হচ্ছে, সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৬ থেকে ৭ জন জওয়ান আহত হয়েছেন। তাদেরকে গুয়াহাটির হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন চিনের ৯ থেকে ১০ জন সেনা।সূত্রের খবর, চিনের পক্ষ থেকে ৩০০-র বেশি সেনা ভারতীয় সীমান্তের তাওয়াং-এর দিকে চলে গিয়েছিল। কিন্তু চিনা সেনাদের ভারতের শক্তি সম্পর্কে কোনও ধারণা ছিল না। চিন ভারতের কাছ থেকে কড়া জবাব পেয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...