Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৫ থেকে নতুন রূপে দেখা যেতে চলেছে ক্লাব বিশ্বকাপ। এখন সাতটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়। তিন বছর পর খেলবে ৩২টি দল। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। প্রতি বছরের বদলে চার বছর অন্তর আয়োজন করা হবে। জানালেন ফিফা সভাপতি।

২) জয় দিয়েই রঞ্জি ট্রফির অভিযান শুরু বাংলার। শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই উত্তরপ্রদেশকে হারিয়ে দিল তারা। বাংলা জিতল ৬ উইকেটে। অনবদ্য খেললেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি।

৩) কোচ ফের্নান্দো স‍্যান্টোসকে ছেঁটে ফেলল পর্তুগিজ ফুটবল সংস্থা। এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। নতুন কোচ শীঘ্রই বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে। দৌড়ে এগিয়ে রয়েছেন জোসে মোরিনহো।

৪) ফ্রান্স দলে একাধিক ফুটবলার অসুস্থ। এর জন্য নাকি দায়ী ইংল্যান্ডের ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। সেই ম্যাচে খেলার পর থেকেই অসুস্থ হয়েছেন ফ্রান্সের বেশ কিছু ফুটবলার।

৫) এবারের আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে গেল ইস্টবেঙ্গল এফসি। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর এ বার ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে হেরে গেল লাল-হলুদ শিবির।

৬) আজ বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াই। মুখোমুখি ক্রোয়েশিয়া বনাম মরক্কো। বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনাল উঠেছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারে তারা। আর্জেন্তিনার কাছে হারে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...