Wednesday, June 24, 2026

তৃণমূল নেতার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ, মামলাকারীকেই উল্টে জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ভুয়ো অভিযোগ করে উল্টে জরিমানার মুখে পড়লেন মমলাকারী। মাধ্য়মিক পাশ না করেও প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন বলে অভিযোগ ছিল ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্য়ান দেবজ্য়োতি ঘোষের (Debojyoti Ghosh) বিরুদ্ধে। কিন্তু আদালতে গিয়ে নিজের যোগ্যতার সব প্রমাণ দাখিল করেন তিনি। ফলে মামলা খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। উল্টে মামলাকারীকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন ক্ষুব্ধ বিচারপতি।

সম্প্রতি দেবজ্য়োতি ঘোষের বিরুদ্ধে অযোগ্য হওয়া চাকরি পাওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কোয়েনা দাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, পাসপোর্টের নথি অনুযায়ী মাধ্য়মিক পাস করেননি দেবজ্য়োতি। অথচ তিনি উত্তর চব্বিশ পরগনার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। পাশাপাশি, সরকারি বেতন পাওয়া সত্ত্বেও পুরসভার ভাইস চেয়ারম্য়ান হিসেবেও মাসে ১৭ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অভিযোগের ভিত্তিতে নথি নিয়ে দেবজ্যোতিকে সশরীরে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সেই মতো যাবতীয় নথি সমেক আদালতে যান তৃণমূল নেতা। সব নথি খতিয়ে দেখে দেবজ্য়োতির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। জানান, প্রাথমিক শিক্ষক হওয়ার সমস্ত যোগ্য়তা রয়েছে দেবজ্য়োতির। পরে তিনি জানান, ২০১০ সালে চাকরি পেয়েছেন। সুতরাং শাসকদলের নেতা হিসেবে প্রভাব খাটানোর প্রশ্ন ওঠে না। দলের ভাবমূ্তি নষ্ট করতেই এই অভিযোগ আনা হয়েছে।

আদালতকে ভুল তথ্য় দেওয়ার জন্য় মামলাকারী কোয়েনা দাসকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্য়ে এই জরিমানার টাকা জমা দিতে হবে মামলাকারীকে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...